Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 134

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। বাসে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আঘাত পেয়েছেন। এদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

প্রকাশের সময় : ১২:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬