Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

‘দেশে যেন গরীব মানুষ না থাকে সরকার সেই কার্যক্রম শুরু করেছে’

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 127

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, দেশের গরীব মানুষ যাতে গরীব না থাকে, হতদরিদ্র না থাকে সরকার সহায়তা করে তাদের একটা পর্যায়ে আনবে, ইতিমধ্যেই সেই কার্যক্রম শুরু করেছে সরকার।

তিনি বলেন, গত ২৮ দিনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড, খালকাটা, গাছ লাগানো, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়া ইতিমধ্যেই শুরু করেছেন।

শুক্রবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, বিশাল যুদ্ধ লেগেছে মধ্যপ্রাচ্যে, হুরমুজ প্রণালী বন্ধ রয়েছে, যেখান দিয়ে তেল আসে। আর এই কারণে বিশ্বের ৭৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে তেলের দাম বাড়তে দেয়া হয়নি। অথচ আমাদের সরকারের মেয়দা এক মাস আর সংসদের মেয়াদ মাত্র ৮ দিন, এরমধ্যে কিন্তু আমরা সব ঠিক রাখছি।

তিনি বলেন, আমাদের এলাকার নদী শাসন ঠিক করা জরুরি, কিন্তু এই কাজ করতে দুই থেকে তিন বছর লাগবে, এতো সময় লাগলে এলাকার সবকিছু ভেঙ্গে যাবে। এই জন্য ইমাজেন্সি ওয়ার্ক করতে হবে এবং দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদঘাট এলাকা থেকে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এক হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, ইতিমধ্যে ৫শ’ ৭০ কোটি টাকা পাশ হয়ে গেছে, আরো ৫শ’ ৫৮ কোটি টাকা দ্রুতই পাশ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ থাকলে এই কাজ সম্ভব হতো না।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুরাদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: নকিবুজ্জামান খান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সাদা প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘দেশে যেন গরীব মানুষ না থাকে সরকার সেই কার্যক্রম শুরু করেছে’

প্রকাশের সময় : ০৮:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬