Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে : রেল প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 137

অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার সকালে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শনে এসে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।’

এ অব্যবস্থাপনাকেই একটি মহল সুযোগ হিসেবে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কানেকটিং ট্রেনগুলোর যে জায়গায় দুর্বলতা আছে, সেগুলো দূর করার জন্য আমরা বলছি। আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলছি। নরমাল যে ট্রেন যাতায়াত করছে, সেগুলো আমরা ঠিক দেখছি। যাত্রীদের অভিযোগ, কানেকটিং ট্রেনগুলো দেরি হচ্ছে। এ জায়গার ত্রুটিগুলো যাতে দূর করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের পাহাড়িকা ও বিজয় এক্সপ্রেসের যে বিলম্ব হচ্ছে, সেই ব্যাপারে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। সমস্যা দূর করার জন্য, যাত্রীদের ভোগান্তির সমস্যা কমানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে এবং যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে : রেল প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬