গুরুত্বপূর্ণ সংবাদ:
আইজিপির নামে বিভ্রান্তিকর মন্তব্য প্রচার, সতর্ক করল পুলিশ সদর দপ্তর
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 138
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির-এর নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক বার্তায় বলা হয়, ‘ফ্যাসিস্ট কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না’— এমন বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আইজিপিকে উদ্ধৃত করে কনস্টেবল থেকে ডিআইজি পর্যন্ত বিভিন্ন পদধারী পুলিশ সদস্যদের নিয়ে মন্তব্য দেখানো হয়েছে।
তবে পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, আইজিপি এ ধরনের কোনো বক্তব্য দেননি এবং এটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ধরনের বিভ্রান্তিকর ফটোকার্ড ও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
Tag :




















