Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস ‘আমি কোথায়? আপনি কে?’ দুই দফা মৃত্যুদণ্ডের পর জ্ঞান ফিরে ক্রিস্টার প্রশ্ন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 132

ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ।

সোমবার (১৬ মার্চ) ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান আবদুস সালাম।

তিনি বলেন, মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে জামাতের সময় পরিবর্তন হতে পারে।

প্রশাসক আরও জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনা করে কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইট, ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথও থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তাই নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হওয়ার এবং নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বস্তু সঙ্গে না আনার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশের সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬