Dhaka ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 125

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় এবং সিরিজ নির্ধারণী ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে—ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে।

প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, রোববার মিরপুর স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ইনিংস ২৭৯ রানে থামিয়ে দিয়ে ১১ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা। এই জয়ের ফলে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের সময় : ১০:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬