Dhaka ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

‘সংসদকে রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু করতে পারলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 135

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, প্রায় দেড় দশক দেশে ফ্যাসিবাদের শাসন কায়েম ছিল। মহান জাতীয় সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছিল। নির্বাচন কমিশনকে তৎকালীন সময় গত দেড় দশক ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে বিবেচিত হতো।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে বিভিন্ন সময় স্বৈরাচার দেখেছি, ফ্যাসিবাদ দেখেছি। একটা যুগ সন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি। মহান জাতীয় সংসদকে যদি সমস্ত রাজনৈতিক দলের রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।

কায়সার কামাল বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এবং এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সংসদকে কেন্দ্র করে তাদের আলোচনা, সমালোচনা সংসদকে কেন্দ্র করে যদি আবর্তিত হয়, তাহলে বাংলাদেশের যে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে ভবিষ্যতে সেই গণতন্ত্র হোঁচট খাওয়ার আর সম্ভাবনা থাকবে না।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন কখনো হয় না। যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে তখন ‘রুল অব ল’ অর্থাৎ আইনের শাসন কায়েম হবে। আইনের শাসন যখন কায়েম হবে তখন মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা যে সমাজ তথা রাষ্ট্রে কায়েম হয়েছে সেই সমাজ এবং রাষ্ট্র উন্নতি করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘সংসদকে রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু করতে পারলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে’

প্রকাশের সময় : ১০:২০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬