ওয়াকআউট সংসদের একটি প্রচলিত রীতি : স্পিকার
- প্রকাশের সময় : ০২:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 123
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ওয়াকআউট সংসদের একটি প্রচলিত রীতি এবং বিরোধী দল তাদের অধিকার থেকে এটি করতে পারে। তবে প্রথম অধিবেশনের দিন এমনটি না করলেও ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, সাম্প্রতিক সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তার সর্বাত্মক ব্যবহার করা হবে।
সংসদে স্লোগান দেওয়ার বিষয়ে তিনি বলেন, সংসদে স্লোগান দেওয়া ঠিক নয় এবং এটি রেওয়াজের বাইরে। সংসদের রীতি ভঙ্গ করে এমন কিছু না করার আহ্বান জানান তিনি।
এ সময় রাষ্ট্রপতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি স্পিকার।
এর আগে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।






















