Dhaka ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরলে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 137

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের জন্য কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করবে সরকার।

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নূর বলেন, পরিস্থিতির অবনতি হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও কল্যাণে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরলে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

প্রকাশের সময় : ১১:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬