গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 181
বাংলাদেশ পুলিশে চার হাজার উপপরিদর্শক (এসআই) পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আজ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, পুলিশের সক্ষমতা ও সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে পুলিশের বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড–১০, নিরস্ত্র) পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে পুলিশ অধিদপ্তর।
এই প্রস্তাবের বিষয়টি পর্যালোচনা করতে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বা তার প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
Tag :

























