Dhaka ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে কালীগঞ্জে ১৪৪ ধারা জারি

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 163

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

রোববার (৮ মার্চ) পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ জারি করা হয়। এ সময়ের মধ্যে ওই এলাকায় সব ধরনের সভা‑সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দল থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকে একই স্থানে ইফতার মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। সাইফুল ইসলাম ফিরোজ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেন।

এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এ আয়োজনের বিষয়ে আপত্তি জানানো হয়। এতে আইন‑শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে প্রশাসন ইফতার মাহফিল বন্ধ করে দেয় এবং এলাকায় ১৪৪ ধারা জারি করে।

বর্তমানে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ও আইন‑শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে কালীগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রকাশের সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬