Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আট দিনে মধ্যপ্রাচ্যগামী ২৬৮ ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 140

যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত আট দিনে এসব ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকা থেকে কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইনসের চারটি ফ্লাইট বাতিল করা হয়।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী উড়োজাহাজের ওপর সরাসরি প্রভাব পড়ে।

এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আট দিনে মধ্যপ্রাচ্যগামী ২৬৮ ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬