Dhaka ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদ ঢাকা-দিল্লির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 130

বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।

উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদ ঢাকা-দিল্লির

প্রকাশের সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬