Dhaka ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 180

খুলনায় বাটার শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটারকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সাতজন সন্ত্রাসী মাসুম বিল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর ধাওয়া করে বিদেশি পিস্তলসহ অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে আটক করেন। তার সঙ্গে কারা ছিল সে তথ্য পাওয়া গেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ আলম জানান, ঘটনার পর ডাকবাংলা মোড় থেকে এক ব্যক্তিকে কোমরে পিস্তল গুঁজে রাস্তা পার হতে দেখে ধাওয়া করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে পিস্তল উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৮:০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬