একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- প্রকাশের সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 129
একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়িয়েছে। গতকাল যার দাম ছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় করা হয়েছে।
নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭১৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।























