পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপসাগরীয় তিন দেশের মন্ত্রীর ফোনালাপ
- প্রকাশের সময় : ০৯:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 169
কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর ফোনকল পেয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় মূলত ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।
তিনি জানান, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।




















