Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দালালের প্রলোভনে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 160

মালয়েশিয়ায় নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া মোহাম্মদ আব্দুল্লাহ কাজলের মরদেহ অবশেষে তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপে পৌঁছেছে। প্রায় এক মাস আগে তার মৃত্যুর খবর আসে গ্রামে।

দীর্ঘ প্রক্রিয়া শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহ পেঁচার দ্বীপে আনা হয়।

কাজল দুই মাস আগে জীবিকার আশায় মালয়েশিয়ায় যান। তার সঙ্গে ছিলেন একই এলাকার আরও দুই তরুণ—ফারুক ও জাহাঙ্গীর। স্থানীয় এক দালালের প্রলোভনে তারা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। মালয়েশিয়ায় পৌঁছানোর পর একটি চক্র তাদের আটক করে এবং প্রত্যেক পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের দেওয়া চার লাখ ২০ হাজার টাকা দালাল শফি নির্যাতনকারীদের কাছে পাঠাননি, বরং আত্মসাৎ করেছেন। টাকা না পৌঁছানোর কারণে কাজলকে মারধর করা হয়, যা অবশেষে তার মৃত্যুর কারণ হয়।

পিবিআই এ ঘটনায় তদন্ত করছে। কক্সবাজার জেলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মানবপাচার ও মৃত্যুর অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। কাজলের দুই সহযাত্রী একজন এখন কারাগারে রয়েছেন, অপরজন দেশে ফেরার প্রক্রিয়ায় আছেন।

স্থানীয়রা বলেন, উপকূলীয় এলাকায় সক্রিয় মানবপাচার চক্র দীর্ঘদিন ধরে তরুণদের টার্গেট করছে। শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় নজরদারি জোরদার না করলে এমন ঘটনা থামবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দালালের প্রলোভনে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ

প্রকাশের সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬