Dhaka ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 151

বাংলাদেশ ব্যাংক-এর তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ (এইচআরডি) থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার নেওয়া বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বর্তমান বিভাগেই দায়িত্ব পালন করবেন।

যাদের বদলি আদেশ বাতিল হয়েছে তারা হলেন— এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক ও ‘নীল দল’-এর সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

এদিকে, এর আগে একই দিনে পৃথক আদেশে চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে যাচ্ছেন। পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ দায়িত্ব নেবেন। পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মতিঝিল অফিসে বদলি হয়েছেন এবং সেখানে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দিচ্ছেন। অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে বদলি হয়েছেন।

বদলি-সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার

প্রকাশের সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬