Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍্যাব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 142

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

আজ বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকায় ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়ন করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে।

নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে। পুরো শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন এবং এলাকা সিসিটিভি আওতায় আনা হয়েছে।

একেএম শহিদুর রহমান বলেন, দাবির নামে সাধারণ জনগণকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই, তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে অন্যান্য শহীদ বেদীতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍্যাব

প্রকাশের সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬