Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম কমলো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 131

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার ঘোষণা করেছে, সোনার দাম কমানো হয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমে ২২ ক্যারেটের ভালো মানের সোনার ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় নেমে এসেছে।

নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪ হাজার ৯৫৮ ডলার, যা আগের দিনের ৫ হাজার ৪০ ডলারের কম। এর আগে গত মাসের শেষের দিকে সোনার দাম দ্রুত বাড়ায় দেশে রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেখা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোনার দাম কমলো

প্রকাশের সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬