Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 140

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর কাছে বই হস্তান্তর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

কারাগারে বন্দিদের নৈতিক ও ধর্মীয় উন্নয়নের লক্ষ্যে ১৩ হাজার ধর্মীয় বই প্রদান করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর কাছে এসব বই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কারাবন্দিদের সংশোধন করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি জানান, এই শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কারাগারে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বইয়ের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা এবং পাঠাভ্যাস গড়ে তুলতেই প্রাথমিক পর্যায়ে কোরআন, হাদিস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরীফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও বই সরবরাহ করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই কারাগারে জায়নামাজ, টুপি, তসবিহসহ অন্যান্য ধর্মীয় উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা প্রতিষ্ঠান এসব বই বিনামূল্যে সরবরাহ করেছে।

বই হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

প্রকাশের সময় : ১০:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬