Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার, শুল্ক আরও কমার আশা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185

যুক্তরাষ্ট্রের সঙ্গে সোমবার (৯ ফেব্রুয়ারি) বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত ১১টায় এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমতে পারে বলে প্রত্যাশা করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। চুক্তি সই করতে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের আলোচক দল ওয়াশিংটন ডিসিতে গেছেন। উপদেষ্টা ও সচিব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

চুক্তির নানা শর্ত এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। এর আগে চুক্তির বিষয়বস্তু গোপন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে বাংলাদেশ।

গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন, যেখানে বাংলাদেশের জন্য হার ছিল ৩৭ শতাংশ। পরে তা তিন মাস স্থগিত করা হয়। ২০২৫ সালের ৭ জুলাই শুল্ক ৩৭ থেকে ৩৫ শতাংশে নামানো হয়। আলোচনার ধারাবাহিকতায় ১৩ জুন এনডিএ সই এবং ২ আগস্ট আলোচনার পর পাল্টা শুল্ক ২০ শতাংশ নির্ধারণ করা হয়, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়। আগে থেকেই বাংলাদেশি পণ্যে ১৫ শতাংশ শুল্ক ছিল। ফলে বর্তমানে মোট শুল্ক দাঁড়িয়েছে ৩৫ শতাংশ।

চূড়ান্ত চুক্তিতে এ শুল্ক আরও কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, কতটা কমবে তা এখনই বলা যাচ্ছে না, আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু থাকবে না এবং যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে শর্তগুলো প্রকাশ করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, শুল্ক, অশুল্ক, ডিজিটাল বাণিজ্য ও প্রযুক্তি, উৎসবিধি, জাতীয় নিরাপত্তা এবং বাণিজ্যবিষয়ক বিভিন্ন শর্ত এতে অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ইতোমধ্যে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য, উড়োজাহাজ ও যন্ত্রাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার, শুল্ক আরও কমার আশা

প্রকাশের সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬