Dhaka ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌরবিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

বাংলাদেশে নিপাহর মতো প্রাণঘাতী ভাইরাস শনাক্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 142

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়ুবিক সমস্যা নিয়ে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাদের অসুস্থতাকে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব হিসেবে ধারণা করা হলেও পরীক্ষায় নিপাহ ভাইরাসের ফলাফল নেগেটিভ আসে।

বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, রোগীরা আসলে টেরোপাইন অর্থোরিওভাইরাস (PRV) দ্বারা আক্রান্ত ছিলেন, যা বাদুড়বাহিত একটি প্রাণঘাতী ভাইরাস। আক্রান্তদের মধ্যে একজনের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং ২০২৪ সালে স্নায়ুবিক জটিলতার কারণে মৃত্যু হয়।

গবেষকরা পদ্মা নদী অববাহিকার ওই রোগীদের আশপাশ থেকে ধরা পড়া বাদুড়ের মধ্যেও জিনগতভাবে একই ধরনের পিআরভি শনাক্ত করেছেন। তারা শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসায় নিপাহ এবং পিআরভিসহ অন্যান্য বাদুড়বাহিত ভাইরাসের পরীক্ষা এবং বিশেষ নজরদারির আহ্বান জানিয়েছেন।

গবেষণার লেখক নিশ্চয় মিশ্র বলেন, “কাঁচা খেজুরের রস পানের স্বাস্থ্যঝুঁকি কেবল নিপাহ ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি নতুন ভাইরাস শনাক্তের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে নজরদারির গুরুত্বও তুলে ধরছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশে নিপাহর মতো প্রাণঘাতী ভাইরাস শনাক্ত

প্রকাশের সময় : ১২:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬