Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে : ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 144

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। দেশের সকল রিটার্নিং অফিসারকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য এ চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘গণভোট ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণাকে উৎসবমুখর করার লক্ষ্যে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করেছেন : আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করার প্রয়াসে যানবাহনের চতুর্পাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে। তবে এহেন প্রচারণাকালে যানবাহন চলাচলে বিঘ্ন বা জনদূর্ভোগের সৃষ্টি করা যাবে না।’

চিঠিতে নির্বাচনী প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদ নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে : ইসি

প্রকাশের সময় : ০৮:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬