Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ, দাবি রিপোর্টে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 225

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে। তবে এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত রিপোর্ট লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

অন্তর্বর্তী সরকারের তথ্যানুযায়ী, রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবে। তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন।

অংশগ্রহণ নিশ্চিত করা পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যবেক্ষক দলে সরকারি ও বেসরকারি— উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরাও থাকবেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন, তা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, “যেসব দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের অনেকেই এখনও প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি।”

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে- এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-এর ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সাতজন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর একজন প্রতিনিধি।

এছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন। সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ, দাবি রিপোর্টে

প্রকাশের সময় : ১০:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬