Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম কমলো, ভরি ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 159

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোনার দাম কমলো, ভরি ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা

প্রকাশের সময় : ১০:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬