Dhaka ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 162

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার ভেরিফায়েড ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেল হ্যাক হয়ে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়েছিল। এতে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করছেন।

রোববার শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে মায়েদের নিয়ে নোংরা মন্তব্য ছড়ানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে যারা মিছিল করেছে, তাদের উদ্দেশে তিনি বলেন, যারা মায়ের সম্মান করতে জানে না, তারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়ায়।

তিনি আরও বলেন, নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। যারা নারীদের অসম্মান করে, তারা অমানুষ। নিজের পরিবারকে সম্মান করতে জানলে সমাজের সব মাকে সম্মান করা সম্ভব। সমাজে নৈতিক অবক্ষয় রোধে নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। সভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

প্রকাশের সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬