Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 150

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তাও প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) সিলেটে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো। নির্বাচনের কাজে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত এবং সবাই সৎ কর্মকর্তা।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রতিটি সেন্টারে সুরক্ষা অ্যাপ চালু থাকবে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা এবং ডগ স্কোয়াড। এ ছাড়া ড্রোন নজরদারি চালু থাকলেও সব কেন্দ্রে ড্রোন থাকবে না। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এর মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে আবার তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমানবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই।’

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলব না। কারণ, ওই নির্বাচন কমিশনারের কোনো বক্তব্য আমি শুনিনি।’

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬