Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 187

অভিবাসন ভিসা স্থগিতের পর বাংলাদেশিদের জন্য নতুন ভিসা শর্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় এখন থেকে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ তিন মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার দূতাবাসের এক বার্তায় জানানো হয়, ভিসার জন্য অনুমোদিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে নির্ধারিত অঙ্কের ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে।

ভিসা ইন্টারভিউ শেষে যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে pay.gov–এর মাধ্যমে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। নির্ধারিত সময়ের মধ্যে বন্ড পরিশোধ না করলে ভিসা কার্যকর হবে না।

নতুন নিয়ম অনুযায়ী এই ভিসা হবে সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবারের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ থাকবে। ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশি যাত্রীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কেবল নির্ধারিত তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। বিমানবন্দরগুলো হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা প্রস্থান করলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে।

ভিসার সব শর্ত যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ না করা এবং সময়মতো দেশে ফেরা বাধ্যতামূলক।

উল্লেখ্য, বাংলাদেশকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারী বা ওভারস্টে কমাতেই পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল ও উগান্ডা এই ভিসা বন্ড তালিকায় রয়েছে। নতুন এই নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬