গুরুত্বপূর্ণ সংবাদ:
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 93
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশটি ২৮ জানুয়ারি হওয়ার কথা ছিল, তবে বিমানের টিকিট না পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে তিনি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এই সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন।
রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান জানান, তারেক রহমান সরাসরি তাকে ফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি অবহিত করেছেন।
Tag :





















