Dhaka ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিভিন্ন আসন থেকে লোক এনে মব করার চেষ্টা হচ্ছে: আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 157

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

তিনি রবিবার রাতের নির্বাচনি পদযাত্রার শুরুতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়েছে এবং ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচন করছে। তাদের প্রচারণার মূল লক্ষ্য সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। এক সপ্তাহের মধ্যে ইশতেহার প্রকাশের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “আমরা শঙ্কা করছি প্রভাব বিস্তারের। আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা লক্ষ্য করছি। আগে ক্ষমতাসীনরা আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতো, এখন প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করা হচ্ছে। দ্বৈত নাগরিকদের নির্বাচন করার বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।”

এনসিপি নির্বাচনি পদযাত্রার মাধ্যমে জোটের সব দলের প্রার্থীর পক্ষেও প্রচারণা চালাবে। সোমবার সকালে দীর্ঘ যানজটের কারণে চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত বাতিল হয়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ ইশমামের কবর জিয়ারত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিভিন্ন আসন থেকে লোক এনে মব করার চেষ্টা হচ্ছে: আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬