Dhaka ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের ভিক্ষার টাকা থেকে কাফনের সঞ্চয়—২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার : সমাজকল্যাণমন্ত্রী হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুঃখু মিয়া, পাশে দাঁড়ালেন ডিসি কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন

যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 158

যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন। এই আহ্বান জানিয়ে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণের নির্বাচন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় ভোটের প্রচারকালে তিনি বলেন, ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটানো সম্ভব। তার মতে, আগামী ১২ ফেব্রুয়ারি হবে এসব অপশক্তির শেষদিন।

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হয়নি এবং হবেও না। জনগণ এখন সচেতন, তারা বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে পা দেবেন না। এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে, যিনি সত্যিকার অর্থেই এলাকার এবং দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম। ভোটের মাধ্যমেই অন্যায় রাজনীতির অবসান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়ে বলেন, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলেই প্রকৃত পরিবর্তন আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০২:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬