Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 101

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৭ যাত্রী।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ধলার মোড় এলাকার বাসিন্দা ও ট্রাকচালক নবীন শেখ (২২), তার বাবার নাম শেখ মজিদ, এবং ট্রাকের হেলপারের নাম রাশেদ (৩০)।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান। পরে দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার মারা যান।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবাই বাসের যাত্রী। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুজনই ট্রাকে ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

প্রকাশের সময় : ০২:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬