মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর
- প্রকাশের সময় : ০৪:২৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 168
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন।
তিনি জানান, মান্নার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে সিসিইউতে রাখা হয়েছে।
তানভীর ইসলাম আরও জানান, বর্তমানে মান্নার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে তার ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।
তিনি জানান, মাহমুদুর রহমান মান্না সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
রাত সোয়া ১২টার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার জানান, মান্না তখন হাসপাতালের জরুরি বিভাগে ছিলেন এবং চিকিৎসকরা কিছু পরীক্ষা নির্ধারণ করেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।





















