Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 182

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে।

এর আগে, তারা রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পিআরবি ভলিউম-১ এর প্রবিধান-৭৯০ অনুযায়ী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে।

বাস্তব প্রশিক্ষণের জন্য ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকে উত্তোলন করতে পারবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

প্রকাশের সময় : ১১:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬