এবার গানম্যান পেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
- প্রকাশের সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 168
ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে একজন গানম্যান প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোববার ডা. শফিকুর রহমানের জন্য গানম্যান বরাদ্দের বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়। পরদিন তা কার্যকর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা হুমকি বিদ্যমান থাকায় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এর আগে পুলিশের বিশেষ শাখা ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই তাকে গানম্যান প্রদান এবং বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




















