গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যারিস্টার কাজলকে টিম লিডার করে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 168
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
Tag :





















