মনোনয়ন বাতিলে হাসনাত ও মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন
- প্রকাশের সময় : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 154
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী।
শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন বরাবর তারা এ আবেদন করেন।
হাসনাত আব্দুল্লাহ এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। অপরদিকে মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি মনোনীত প্রার্থী।
এর আগে বৃহস্পতিবার ঋণখেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে মুন্সী জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।























