Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিকেল ৩টায়, জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 184

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ বিকেল ৩টায় দেশের ৬১ জেলায় (পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা বাদে) একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে অংশ নেবেন পৌনে ১১ লাখেরও বেশি চাকরিপ্রার্থী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের জন্য একাধিক জরুরি নির্দেশনা দিয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে, অন্তত ১ ঘণ্টা আগে (দুপুর ২টার মধ্যে) কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করা হবে এবং এরপর আর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করা হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের ভিতরে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। উত্তরপত্র (ওএমআর) পূরণের জন্য কালো বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক। প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার দুই ধাপ মিলিয়ে মোট ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০,৮০,৮০৮টি। প্রতি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী লড়াই করবেন।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০,২১৯টি শূন্য পদের জন্য ৭,৪৫,৯২৯ জন আবেদন করেছেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪,১৬৬টি পদের জন্য ৩,৩৪,১৫১ জন আবেদন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিকেল ৩টায়, জরুরি নির্দেশনা

প্রকাশের সময় : ০১:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬