Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

চালের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 173

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে চাল ও ডালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দেশি ছোট দানার মসুর ডালের দাম কেজিতে প্রায় ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়ায় বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ভোক্তারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট ও নাজিরশাইল চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। রশিদ মিনিকেটের দাম ৭২ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা। নন-ব্র্যান্ডের মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায় এবং মোজাম্মেল ব্র্যান্ডের দামি মিনিকেট চালের দাম বেড়ে কেজিতে ৮৫ থেকে ৮৬ টাকা হয়েছে।

নাজিরশাইল চালের দামেও একই ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। দেশি নাজিরশাইল চালের দাম কেজিতে ৭২ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩ থেকে ৪ টাকা কম। আমদানি করা নাজিরশাইল চালের দামও কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়ে ৭৫ থেকে ৭৮ টাকায় দাঁড়িয়েছে।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বছরের এই সময়ে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার কথা। সাধারণত নতুন চাল বাজারে এলে পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে। তবে এবার নতুন চাল আসার আগেই পুরোনো চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন চাল খুচরা বাজারে আসতে পারে বলে জানিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এরপর পুরোনো চালের দাম আরও বাড়তে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চালের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে

প্রকাশের সময় : ১১:২৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬