Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 155

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বিএনপি নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ চালু করেছে। যেখানে দলটির নীতি নিয়ে তরুণ ও সাধারণ মানুষ মতামত দিতে পারবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, www.matchmypolicy.net এই ওয়েবসাইটে গিয়ে যে কেউ মতামত প্রকাশ করতে পারবেন।
যা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‍্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম। ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপ ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। এখানে ম্যাচ হবে বিএনপির পলিসির সঙ্গে যে কারো মতামত। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করেই নিজ অবস্থান জানা যাবে।
এ ছাড়া অ্যাপে একটি ‘Opinion’ অপশন রাখা হয়েছে, যেখানে পলিসি বিষয়ে লিখিতভাবে পরামর্শ দেওয়া যাবে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা। অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে। যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে সাহায্য করবে।

বিএনপি মনে করে, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়। এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

প্রকাশের সময় : ১১:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬