Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 194

রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্টার কাবাব পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নিহত মুসাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ রয়েছে। সেখানে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

প্রকাশের সময় : ১২:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬