Dhaka ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচনের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 171

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার (৭ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ভোটের চারদিন আগে ৮ ফেব্রুয়ারি মোতায়েন করা হবে এবং নিয়োজিত থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাতদিন।

পরিপত্রে আরো বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫ থেকে ১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৭ থেকে ১৮ জন।

অপরদিকে মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে এ সংখ্যা হবে ১৭ জন।

এছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচনের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০৮:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬