Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন: এহছানুল হক মিলন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 174

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তার এলাকায় ভোটের আগে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনায় তিনি বিস্মিত হয়েছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টকশো অনুষ্ঠানে ড. এহছানুল হক মিলন বলেন, আমি একদিন দেখি সকাল ৯টায় মিছিল আসতেছে। চিন্তা করলাম সকাল ৯টায় মিছিল আসে কিভাবে? আমার ছেলেরা কি সকাল ৯টায় মিছিল করে নাকি। সবতো পরিচিত মনে হচ্ছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখি জামায়াতের প্রার্থীর মিছিল। আমি বললাম আল্লাহ, এরাতো সব আমার ছিলো, কবে গেল!

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশেতো আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কেইবা ছিলো। জামায়াততো আমাদের সাথে ছিলো। আমার এলাকায় এতদিন যাদের উপকার করেছি, যারা উপকারভোগী। এতদিন যাদের ভাবতাম এরা আমার দলের লোক, আমার অনুসারী। এখনতো দেখি এরা জামায়াতের রুকন। আমিতো এতদিন ভেবেছি সারা কচুয়া আমার। এখনতো দেখি অন্যটা। এগুলোতে ভাবতেও পারিনি। এ ধরনের রাজনীতি কখনো কোথাও হয়েছে কিনা? আমার জানা নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন: এহছানুল হক মিলন

প্রকাশের সময় : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬