গুরুত্বপূর্ণ সংবাদ:
এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 171
জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা।
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্য ঘোষণা করে। ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।
Tag :





















