Dhaka ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ ঘণ্টা ধরে ৫০ কিলোমিটার যানজট হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা এক ধাক্কায় ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রস্তাব ফিরিয়েও চাপের মুখে সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তা নেবে নেপাল

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 216

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিতে হয়। সে অনুযায়ী তিনি প্রয়োজনীয় স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ওই স্বাক্ষরগুলোর একটি অংশ জাল বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নের একাধিক এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, “গত বুধবার (৩১ ডিসেম্বর) প্রশাসনের লোকজন আমার কাছে এসে জানতে চান, আমি কি স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি। আমি তাদের জানিয়েছি, আমি গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে চিনি না এবং কোনো কাগজে তার পক্ষে স্বাক্ষর করিনি। আমার নামে কেউ স্বাক্ষর দিয়ে থাকলে সেটি জাল।”

এদিকে রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ বলেন, “আমি তখন ঢাকায় আমার ছেলের বাসায় ছিলাম। গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে আমি চিনি না। তার কোনো কাগজেও আমি স্বাক্ষর করিনি।”

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “আমার পক্ষে যেসব ভোটার স্বাক্ষর দিয়েছেন, তারা সবাই স্বেচ্ছায় ও সঠিকভাবে স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাগুফতা হক বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা স্বাক্ষর যাচাই করে একটি প্রতিবেদন প্রস্তুত করে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত রিটার্নিং অফিসার গ্রহণ করবেন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ

প্রকাশের সময় : ০৪:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬