Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের আহ্বান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 169

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে সবাইকে খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে মঙ্গলবার থেকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণা নিয়ে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি শুরু হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তাদের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং সবাইকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের আহ্বান

প্রকাশের সময় : ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫