Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 170

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। মেলার উদ্বোধন ও মেলা শুরু হবে আগামী ৩ জানুয়ারি।

এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি উদ্বোধনের কথা ছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বার্তায় জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের প্রেক্ষাপটে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যেসব আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে, সেগুলো আগের মতোই কার্যকর থাকবে।

ইপিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং মেলার আনুষ্ঠানিক কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের বৃহত্তম বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত। দেশি-বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে এ মেলা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশের সময় : ১১:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫