খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি
- প্রকাশের সময় : ০৪:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 176
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া শোকবার্তায় তিনি বাংলাদেশের এই অন্যতম শীর্ষ জননেত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।
মমতা ব্যানার্জি তার বার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, ব্যক্তিগত বন্ধুবান্ধব এবং তার রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।”
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার ঐতিহাসিক অবদান বিশেষভাবে উল্লেখ করেছেন।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশের সরকার ও কূটনৈতিক মিশন শোক প্রকাশ করেছে।




















