গুরুত্বপূর্ণ সংবাদ:
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 165
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, সেটা সম্পূর্ণ সাজানো রায় ছিল যা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।”
ড. আসিফ নজরুল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সবসময় খালেদা জিয়ার খোঁজখবর রেখেছিলেন এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো।
Tag :




















